YOU ARE HERE: Khola-Janala : Life Style

Home [X]


 

মুক্তোঝরা হাতের লেখা

দশটা নয়, পাঁচটা নয়, একটি মাত্রা ভাষা। এ ভাষা সুন্দরভাবে উপস্থাপন না করলে সব যে ব্যর্থ।

এ ধারণাটি আমাদের উৎসাহিত করতে এই ভাষার মাসে।

ছোট বাচ্চাদের সবকিছুর তালিম শুরু হয় বাসা থেকেই। মা-বাবার দায়িত্ব এ ক্ষেত্রে কোনোভাবেই এড়ানোর নয়।

 

বিশেষজ্ঞদের মতে, প্রথম যেদিন বাচ্চা পেন্সিলটি ধরল, সেদিন থেকেই শুরু হোক চর্চা। একটু লক্ষ রাখুন, আপনার সন্তানের হাতের লেখাই হয়ে উঠবে অনন্য।

১. পেন্সিলটি সঠিকভাবে ধরতে শেখান
২. লাইন টানা কাগজে লেখা শুরু করান
৩. বলপয়েন্ট কলম নয়, পেন্সিলের প্রতি আকর্ষণ বাড়ান
৪. বেশি কাটাকাটি যেন না করে, খেয়াল রাখুন

৫. মনের ওপর চাপ সৃষ্টি করবেন না
৬. প্রতিদিন এক পৃষ্ঠা করে হাতের লেখা চর্চা করান
৭. না পারলে অযথা বকাবকি করা যাবে না। এতে হিতে বিপরীত হতে পারে
৮. অক্ষরগুলোকে চেনান। তারপর সঠিকভাবে তার নিজস্ব ধারায় সুন্দরভাবে লেখার উৎসাহ দিন
৯. কোনো কিছু মুখস্থ করে বা পড়ে বলুন সঙ্গে সঙ্গে লিখে ফেলতে। দুটো লাভ হবে এতে। বাংলা লেখার মান ভালো হবে এবং পড়া জিনিসও মনে থাকবে।
 

শুধু মা-বাবার নয়, বিদ্যালয়েরও কিছু ভূমিকা আছে এ ক্ষেত্রে। তা সে বাংলামাধ্যম হোক আর ইংরেজিমাধ্যমই হোক। ইংরেজি মাধ্যমের ছাত্রছাত্রীদের বাংলা হাতের লেখা সাধারণত খুব একটা ভালো নয়। একটাই কারণ। ইংরেজির বেশি চর্চা করা হয়।

এ কারণেই বাংলার ওপর যত্নটা একটু বেশি নেওয়া উচিত বলে জানালেন স্কলাসটিকা স্কুলের বাংলা শিক মেরিনা কবির। তিনি মনে করেন, বিদ্যালয়গুলোর এ ব্যাপারে কিছু দায়িত্ব অবশ্যই পালন করা উচিত। দরকার অতিরিক্ত কাসের। সেখানে শুধু হাতের লেখা চর্চা করা হবে।

ভালো মানের উত্তরের সঙ্গে সুন্দর লেখার উপস্থাপন, একজন শিক্ষার্থরি সার্থকতা যেন এটাই। আর যদি হাতের লেখা খারাপ হয়ে যায়, তাহলে তো নম্বর কাটা যাবেই। এটাও হাতের লেখাকে সুন্দর করার উৎসাহ জোগাবে। বিদ্যালয় থেকে প্রতিদিন অন্তত এক পাতা বাংলা হাতের লেখা চর্চাও অনেক বড় ভূমিকা রাখতে পারে। কারণ, প্রতিদিন চর্চার চেয়ে বড় মূলমন্ত্র আর কিছুই নেই।


টুকটাক পদ্ধতি

‘বাচ্চা থেকে বৃদ্ধ-হাতের লেখা সুন্দর না হওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে। শুধু চর্চা নয়, সঠিক কিছু দিকনির্দেশনা মেনে চললেই পারবেন হাতের লেখা সুন্দর করতে।’ বলেন বাংলাদেশ শিশু একাডেমীর হাতের লেখা বিভাগের প্রধান প্রশিক হেমায়েত মোহাম্মদ জারিফ। ৩০ বছরের গবেষণার ফলে তিনি বের করেছেন ৪২৮ রকম সুন্দর লেখার ধারা।

তার পরামর্শ-
১. অক্ষরের সঠিক ব্যবহার করতে হবে
২. অক্ষরগুলো ঘন করে লিখুন
৩. লাইন অবশ্যই সোজা রাখতে হবে
৪. অর ছোট-বড়, মোটা চিকন না করা
৬. খুব দ্রুত না লেখা
৭. স্টাইল বারবার পরিবর্তন না করা

আঁকতে আঁকতে শেখা

বারবার একই পদ্ধতিতে লেখা শেখানো হলে শিশুদের মনে চলে আসতে পারে একঘেয়েমি। সে ক্ষেত্রে সন্তানের হাতে তুলে দিন রং, তুলি। ছবি আঁকতে আঁকতেই বুঝে ও জেনে যাবে সুন্দর হাতের লেখার মর্ম। ছবি আঁকার কম্পোজিশন সুন্দর লেখা তৈরিতে সহায়ক বলে মনে করেন হাশেম খান।

আর এত কিছুর পরও যদি কোথাও গিয়ে বাধে, তার জন্যও আছে উপায়। অন্য যে কারও সুন্দর, পরিষ্কার হাতের লেখা অনুকরণ করতে দিন। অন্যের সুন্দর লেখাটিই হয়তো আপনার সন্তানকে উৎসাহিত করবে। আপনার ছোট্টমণির হাতের লেখা সুন্দর হোক, এই দায়িত্ব কাঁধে নিয়েই হাতের লেখার প্রশিণ দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান, শিশু একাডেমী, প্রি ফিঙ্গারস হ্যান্ড রাইটিং ডেভেলপমেন্ট একাডেমি প্রভৃতি।

আয়োজন করা হচ্ছে বিভিন্ন প্রতিযোগিতার। কিন্তু এই প্রতিযোগিতার সুফল নিয়ে দ্বিমত পোষণ করেছেন অধ্যাপক সৌরভ শিকদার। শুধু এক দিনের প্রতিযোগিতা কোনোভাবেই দীর্ঘস্থায়ী হাতের লেখার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে না। এর জন্য দরকার নিয়মিত চর্চা, যার মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম পেতে পারে সুন্দর বাংলা হাতের লেখা।

.... আগে যা ছিল.

বাচ্চাদের নিয়ে থাকা
শিশুদের চুলে হাল ফ্যাশন
বর্ণিল আসবাবে শিশুঘর
বাড়ন্ত শিশুর জন্য
মুক্তোঝরা হাতের লেখা
বাড়ন্ত বাচ্চার স্বাস্থ্যকর ডায়েট
ছোটদের বর্ণিল ঘর
গরমে শিশুদের চুলের যত্ন
সময়মতো শিশুকে টিকা দিন
 

 Under this category : Travel and Living : Life Style : Making Money on the NET

...

Articles are submitted to Here are licensed from various content sites
To report abuse, copyright ? issues, article removals, please contact [
webmaster@khola-janala.com]

Contact Khola-Janala